ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ঈশ্বরদী শাখা-এর উদ্যোগে ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (৩০ নভেম্বর ) দুপুরে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা তাদের বক্তব্যে দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা অভিযোগ করেন যে, পে-স্কেল বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও প্রহসন চলছে, যার প্রতিবাদে তাঁরা মাঠে নামতে বাধ্য হয়েছেন।কর্মচারীরা আগামী ১৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে পে-স্কেল কার্যকর এবং বৈষম্য দূর করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানা নয়ন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছবি মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে এসময় বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ঈশ্বরদী শাখার কার্যকরী সভাপতি জিয়া উদ্দিন, সহ-সভাপতি মীর মোহাম্মদ ইউসুফ, যুগ্ন-সম্পাদক সজিব মাহমুদ, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সেলিম বিশ্বাস, রেলওয়ে শ্রমকি ও কর্মচারী দল সিরাজগঞ্জ শাখা সম্পাদক ফিরোজ মাহমুদ, ঈশ্বরদী রেলওয়ে রানিং স্টাফ কমিটির সভাপতি মহিদুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা নাসির উদ্দিন ফারুকী, ঈশ্বরদী রেলওয়ে স্টেশন স্টেশন সুপারিনন্টেডস মনিরুজ্জামান প্রমূখ।
এছাড়াও ঈশ্বরদী উপজেলা শ্রমিকদল ও রেলওয়ে কর্মচারী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং রেলওয়ে কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দ ও কর্মচারীরা রেলওয়ে স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল ও ট্রেন থামিয়ে প্রতিবাদ জানান।
0 Comments