ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: শুধু মাত্র তার মা'কে ভালোবেসে এই পর্যন্ত ১৫০ কোটি টাকা মূল্যের ডাক্তারি পারিশ্রমিক ফ্রি করে দিয়েছেন প্রফেসর ডাক্তার কামরুল ইসলাম। প্রফেসর ডাক্তার কামরুল ইসলাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৯০ সালে সম্মিলিত ভর্তি পরিক্ষায়
প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদকসহ এমবিবিএস ডিগ্রি লাভ করেন। সারাদেশে তিনি বিনা পারিশ্রমিকে ২ হাজার এর অধিক কিডনি ট্রান্সপ্লান্ট করে সমাদৃত হয়েছেন।
তিনি তার মাকে খুব ভালবাসেন। মায়ের কারণে তিনি এমন কাজ অনবরত করে যাচ্ছেন। তিনি যে কিডনি ট্রান্সপ্লান্ট করলেন তা টাকার হিসাবে হিসেব করলে দাঁড়ায় প্রায় ১৫০ কোটি টাকা। যা তিনি মানুষের জন্য ফ্রি করে দিয়েছেন। উনি ঈশ্বরদীর লিভিং লিজেন্ড। মৃত্যুর আগ পর্যন্ত এই ধারাবাহিক কার্যক্রম রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
ডাক্তার কামরুল ইসলাম বলেন, ডাক্তারি পেশা হচ্ছে সেবামূলক। মানুষের বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন আছে। একজন মানুষের ভালোভাবে বেঁচে থাকতে কত টাকার প্রয়োজন। আমার মাকে আমি অনেক বেশি ভালোবাসি। তার ভালোবাসার জন্য গরিব এবং মধ্যবিত্ত মানুষ যাদের পক্ষে কিডনি ট্রান্সপ্লান্ট করা সম্ভব নয়। সে সকল মানুষদের জন্য ইতোমধ্যে দুই হাজারের বেশি কিডনি ট্রান্সপ্লান্ট করেছি। আমার পক্ষ থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য চেষ্টা করে যাবো।
0 Comments