Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে জীবনের নিরাপত্তা চেয়ে তারেক রহমানের সুদৃষ্টি কামনা বিএনপি নেতার স্ত্রী-সন্তানের

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেছেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মিথ্যা মামলার খালাসপ্রাপ্ত আসামি মরহুম তাহাজিবুল হোসেন লাইজুর স্ত্রী সুবর্ণা আসমা এবং ছেলে আল-আমিন হোসেন বাঁধন। তাদের অভিযোগ, ঈশ্বরদী উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু সরদারের নেতৃত্বে তাদেরকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুরে নিজ বাড়িতে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন। ভুক্তভোগী আল-আমিন হোসেন বাঁধন বলেন, দাদা তোজাম্মেল হোসেন লেরু চেয়ারম্যান ও বাবা কারানির্যাতিত নেতা তাহাজিবুল হোসেন লাইজু বিএনপির নিবেদিত প্রাণ ছিলেন। শুধুমাত্র রাজনৈতিক কারণে তাদের পরিবার বারবার প্রতিহিংসা ও নির্যাতনের শিকার হয়েছে। সাম্প্রতি ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু সরদারের নেতৃত্বে তার ছেলে মুন্না, ভাতিজা মৃদুল ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হবিসহ বেশ কয়েকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের পরিবারের সদস্যদের গৃহবন্দী করে রেখে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বাঁধন আরও বলেন, আমার মরহুম বাবা তাহাজিবুল হোসেন লাইজুর রাজনৈতিক পরিচয় নিশ্চিহ্ন করতে ও আমাদের পরিবারের সদস্যদের পৈত্রিক বসতভিটা থেকে উচ্ছেদ করতে বারবার হুমকি দিচ্ছে সন্টু সরদার। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। কারা নির্যাতিত বিএনপি নেতা লাইজুর স্ত্রী সুবর্ণা আসমা বলেন, আমার স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছি। আমরা তো দলের কাছে কিছু চায়না, শুধু জীবনের নিরাপত্তা চাই। বর্তমানে সেটুকুও পাচ্ছি না। তিনি তার সন্তানদের জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments