Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে বিবিসি বাংলাকে দেওয়া তারেক জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন'শীর্ষক আলোচনা

ঈশ্বরদী পাবনা উপজেলা সংবাদদাতা: বিবিসি বাংলায় সাক্ষাৎকারে জনাব তারেক রহমানের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের জন্য নতুন বার্তা দেশ আগে দল পরে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের ভবিষ্যৎ জনগণের হাতে বাংলাদেশ নতুন দিগন্তের পথে ধানের শীষে ভোট দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া 'গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন' শীর্ষক সাক্ষাৎকারটি সারাদেশে ন্যয় আজ আজ শনিবার ১১ অক্টোবর রাতে ঈশ্বরদীতে প্রদর্শিত হয়।
এ সাক্ষাৎকার রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে প্রদর্শন করছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করা হচ্ছে। উল্লেখ্য, তারেক রহমানের এ সাক্ষাৎকার নিয়ে সাধারণ জনগণের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। পাবনা জেলা বিএনপি'র সাবেক যুগ্ম-সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জনাব জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় ঈশ্বরদী শহরের রেলগেটস্ত আলহাজ্ব খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে বড় পর্দায় প্রদর্শন করা হয়। এর আয়োজন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান।
এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ সমবেত হয়ে বড়পর্দায় তারেক রহমানের সাক্ষাৎকারটি শোনেন। সাক্ষাতকার শুনতে আসা রিকসা চালক আমিন শেখ বলেন, আমার বাড়িতে টেলিভিশন নেই, তাই আমাদের দলের নেতা ‌ তারেক রহমানের বক্তব্য শুনতে পেতাম না। আজ রেলগেটে বড় পর্দায় তারেক জিয়ার সাক্ষাৎকার দেখা ও শোনার জন্য রিকসা বন্ধ করে এসেছি। আমি দলকে ভালবাসি ধানের শীষকে ভালবাসি এবং তারুণ্যের অহংকার তারেক জিয়াকে ভালোবাসি।। সে কারণেই এই অনুষ্ঠান দেখার জন্য সমবেত হয়েছি। কয়েক ঘন্টা রিকশা বন্ধ থাকলে তেমন একটা কষ্ট হবে না। অনুষ্ঠানের আয়োজক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারটি সকলের সাথে উপভোগ করার জন্য আমি এর আয়োজন করেছি। শত শত মানুষ আজ তারেক রহমানের ভাষণ শোনার জন্য একত্রিত হয়েছেন।

Post a Comment

0 Comments