Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আয়েশা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়েরদাইড় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম খড়েরদাইড় গ্রামের মৃত আতর আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই দিন আগে প্রতিবেশী মজিদ আলীকে গরু চোর সন্দেহ করে অপবাদ দেন নিহত আয়েশা বেগমের ছেলে সালাম হোসেন। এ নিয়ে শুক্রবার রাতে আবারো সালাম ও পিন্টুর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে আয়েশা বেগম ছেলে সালামকে বাঁচাতে এগিয়ে যান। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হন আয়েশা বেগম। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স. ম. আব্দুন নূর জানান, নিহত আয়েশা বেগমের সুরতহাল সম্পন্ন করে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments