Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতাঃ পাবনার ঈশ্বরদীতে বৃদ্ধা আয়েশা বেগম হত্যা মামলার এজাহার নমীয় আসামী ইয়াকুব আলী (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। আজ রোববার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বারো মাইল (ট্রাক স্ট্যান্ড) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে র‍্যাব।
গ্রেপ্তারকৃত আসামী ইয়াকুব আলী ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়েরদাঁইড় এলাকার আতিয়ার রহমানের ছেলে। রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এনামুল হক। তিনি জানান, গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়েরদাঁইড় এলাকায় প্রতিপক্ষের কাঠের বাটামের আঘাতে নিহত হন বৃদ্ধা আয়েশা বেগম।। ঘটনার পরদিন নিহতের ছেলে পিন্টু বাদী হয়ে ৫ জনকে নামীয় সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments