ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা:পাবনার ঈশ্বরদীর খেড়ের দাইড় এলাকার আলোচিত আয়েশা হত্যার সব আসামীকে আইনের আওতায় এনে দ্রুত সময়ে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি ও মামলা ভিন্ন খাতে নেয়ার নীলনকশার প্রতিবাদে এলাকাবাসি নারী পুরুষের বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বুধবার বিকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের খেড়ের দাইড় এলাকায় নিহত আয়েশা বেগমের বাড়িতে নিহতের ছেলেদের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে পিন্টু প্রামাণিক।

এ সময় পিন্টু প্রামাণিক অভিযোগ করে বলেন, আজ আমরা আপনাদের দু:খ ও ভারাক্রান্ত ভাবে জানাচ্ছি, এই এলাকার দুর্দান্ত দস্যু, হিংসাত্মক প্রকৃতির সুমন, বারিক, চাঁদু, ইয়াকুব ও জাব্বারুল গংরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায় এ সময় আমার ভাই সালাম বাধা দিলে তার উপর আক্রমণ করে তখন আমার মা এগিয়ে আসলে আমার বৃদ্ধ মায়ের উপর হামলা চালায় এতে আমার মা ঘটনাস্থলে মারা যান। আপনারা অবগত আছেন যে,আমরা যখন মা হারানোর শোকে কাতর ঠিক তখননি ওই আসামিরা মামলাকে ভিন্ন খাতে নেয়ার পাঁয়তারা করে নাটক সাজিয়েছে।
সামাজিক যোগাযো গমাধ্যমে একটি ভিডিও প্রচার করেছে এতে দেখা যাচ্ছে একজন মহিলার হাত বাধা অবস্থায় অন্ধকার ঘরে পড়ে আছে। কিন্ত লাইট জ্বালানোর পরে একাই সে উঠে যান। এ ঘটনাটি সাজানো, বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত এসব ঘটনা শিশু ও পাগলরাও বুঝতে পারবে। তারা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অভিলম্বে সব আসামীকে আইনের আওতায় এনে দ্রুত সময়ে দৃষ্টান্ত মুলক শাস্তির আবেদন করেন।
পরে আয়েশা হত্যার দ্রুত সময়ে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে এলাকার শত শত নারী পুরুষ বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন নিহত আয়েশার ছেলে পিন্টু প্রামাণিক, সালাম প্রমানিক, হেলাল প্রমাণিক পুত্রবধূ বেদেনা, মমতাজ বেগম ও নাসিমা বেগম প্রমুখ।
0 Comments