Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে কৃষকের সাথে শত্রুতা করে দুর্বৃত্তরা ৩ বিঘা জমির গাজর বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে কৃষকের সাথে শত্রুতা করে দুর্বৃত্তরা তিন বিঘা জমির গাজর ঘাস মারা বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে। আজ শুক্রবার ৩রা অক্টোবর ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক রবিউল ইসলামের মাঠে এ ঘটনা ঘটেছে। এতে ওই কৃষক ব্যাপক ভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজরের মাঠ দেখে বাড়িতে গিয়েছি। আজ শুক্রবার হওয়ার কারণে সকাল থেকে মাঠে আসা হয়নি। বিকালে মাঠে এসে দেখি আমার জমির সমস্ত গাজর ঘাস মারা বিষ স্প্রে করার কারণে পুড়ে গেছে। দুর্বৃত্তরা রাতের আঁধারে আমার সাথে শত্রুতা করে গাজর ক্ষেত নষ্ট করে প্রতিশোধ নিয়েছে। আমি একজন ক্ষুদ্র চাষী গাজর নষ্ট হওয়ার কারণে আমার সর্বনাশ হয়ে গেছে। বীজ, সার ও কীটনাশকের দোকানদারের কাছ থেকে বাকি এনে এবার গাজর রোপন করেছিলাম। গাজরের চারা গুলো বেশ ভালোই হয়েছিল। আশা করেছিলাম প্রতি বিঘা গাজর এক লাখ বিশ হাজার টাকা করে বিক্রি করব। কিন্তু দুর্বৃত্তরা আমার সেই আশা এবং স্বপ্ন নষ্ট করে দিয়েছে।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, কৃষকের তিন বিঘা জমির গাজর শত্রুতাবসত বিষ প্রয়োগ করে কেবা কাহারা পুড়িয়ে দিয়েছে এটা খুবই দুঃখজনক। একজন কৃষক তার ফসলকে নিজের সন্তানের মতো লালন পালন করে। কৃষকদের চাকরি কিংবা ব্যবসা নেই, কৃষি কাজই তাদের প্রধান পেশা। কৃষক মাঠের ফসল বিক্রি করে সংসার চালায়। আমরা হয়তো তার ক্ষতি পুষিয়ে দিতে পারবোনা। তবুও ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলামকে আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করবো।

Post a Comment

0 Comments