ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: ঈশ্বরদী উপজেলার আইকে রোডের বেহাল দশা, খানাখন্দে ভরা যেন এই রাস্তাটি দেখার কেউ নেই। রুপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে এবং রাশিয়ানেরা তাদের আবাসিক গ্রীন সিটিতে এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন।
আজ (১৭ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ঈশ্বরদী উপজেলার আলহাজ্ব মোড় থেকে রূপপুর যাওয়ার একমাত্র সড়ক আইকে রোড । এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী, প্রাণ কোম্পানির শ্রমিক, পাকশি ইপিজেটের শ্রমিক, খায়রুল ইন্টারন্যাশনাল হোটেল, স্বপ্নদ্বীপ রিসোর্টের কর্মকর্তা ও কর্মচারী, সোনালী ,অগ্রণী ও কৃষি ব্যাংকের কর্মকর্তা, গ্রীন সিটির কর্মচারীরা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা,ধান চাতাল ও বিভিন্ন অটো রাইস মিলের শ্রমিকরা, পিডিবির (নেসকো) কর্মকর্তা কর্মচারীরা ,রূপপুর প্রকল্পের শ্রমিকসহ হাজার হাজার রাশিয়ান নাগরিকরা এ সড়ক দিয়ে অবাধে চলাচল করে ।
আই কে রোডের বড়ই চড়া ,জয়নগর শিমুলতলা মোড়ের সোনালী ও কৃষি ব্যাংকের সামনের রাস্তাটি এতোই খারাপ হয়েছে, দেখে মনে হবে সড়ক নয় জলাশয়। সেখানে প্রতিদিনই অটো, পাওয়ারটলী সহ নানা ধরনের যানবাহন উল্টে যাচ্ছে, এতে পথচারী আহত ও মালামালের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে । দীর্ঘদিন ধরে একই অবস্থা বিরাজ করছে। বৃষ্টি এলে এই সড়ক দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে দাঁড়ায়।
এই সড়কটি গুরুত্বপূর্ণ বিধায় অতি দ্রুত মেরামতের জন্য জেলা প্রশাসক পাবনা, প্রকল্প পরিচালক রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, সড়ক ও জনপথের প্রকৌশলী, ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সরকারের দায়িত্বপ্রাপ্ত সকলের সুদৃষ্টি কামনা করেছেন এবং অতিসত্বর খানাখন্দে ভরা সড়কটির মেরামতের জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন ঈশ্বরদী উপজেলার আই কে রোডের ভুক্তভোগী জনসাধারণ
0 Comments