Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) উপজেলস সংবাদদাতা :পুকুরে গোসল করতে নেমে ঈশ্বরদীতে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা  ঘটে।
নিহতরা হলো, ওই গ্রামের পলান সরদারের ছেলে আজিবুল ইসলাম (৫) এবং রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬)। তারা আপন চাচাতো ভাই-বোন বলে জানা গেছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে পরিবারের অভিভাবকদের অগোচরে শিশু আজিবুল ও রাবেয়া বাড়ির পাশের মালেক মণ্ডলের এমএমবি ব্রিকস ইটভাটার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুদের খুঁজে না পেয়ে পুকুরপাড়ে গিয়ে রাবেয়ার লাশ পানিতে ভাসতে দেখে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে আজিবুলের লাশও উদ্ধার করা হয়।  ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনা অত্যন্ত মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। সেলিম আহমেদ ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা ০১৭১১-১০৮৭৯০

Post a Comment

0 Comments