Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ডাক্তার রাজন লালপুর-বাগাতিপাড়ায় গণমানুষের নেতায় পরিণত হয়েছে ----------আলমগীর হোসেন

বিশেষ প্রতিনিধিঃ লালপুর- বাগাতিপাড়ার কৃতি সন্তান সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম জননেতা ফজলুর রহমান পটলের সুযোগ্য সন্তান ডাক্তার ইয়াসির আরশাদ রাজন ইতোমধ্যে লালপুর বাগাতিপাড়ায় গণমানুষের নেতায় পরিণত হয়েছে। ঈশ্বরদী বিমানবন্দর সড়কে বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় একথা বলেছেন ২ নং ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আলমগীর হোসেন। তিনি বলেন, মরহুম ফজলুর রহমান পটলের উন্নয়নের ছোঁয়া লালপুর বাগাতিপাড়ার সর্বোত্ত লেগেছিল।
ফজলুর রহমান পটলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ইতিমধ্যে কাজ শুরু করেছেন তার পুত্র ডাক্তার রাজেন। ডাক্তার রাজন বাবার পথেই লালপুর বাগাতিপাড়ায় অলিতে গলিতে বিচরণ করছেন। ইতিমধ্যে তিনি লালপুর বাগাতিপাড়ায় বিএনপি'র বিএনপির কর্মীবান্ধব নেতা হিসাবে পরিচিতি লাভ করেছেন। এই অঞ্চলের মানুষ ফজলুর রহমান পটল সাহেবকে যে চোখে দেখতেন, সেই একই নজরে ডাক্তার রাজনকে দেখছেন। মেধা মননকে কাজে লাগিয়ে বিএনপি নেতা কর্মীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন ডাক্তার রাজন। লালপুর-বাগাতিপাড়ায় ডাক্তার রাজনের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক সাঁড়া পড়েছে। গণঅভ্যুত্থানের বিজয় র‍্যালি থেকে শুরু করে প্রতিটি অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নেমেছে। লালপুর-বাগাতিপাড়ার অহংকার, লালপুর বাগাতিপাড়ার জনপ্রিয় নেতা ডাঃ ইয়াসির আরশাদ রাজন। নাটোর জেলা বিএনপির সদস্য, সাবেক আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লালপুর উপজেলা শাখা, সাবেক ভিপি (সহ-সভাপতি) ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদ, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মেডিকেল কলেজ শাখা। লালপুর-বাগাতিপাড়ার আসনটি বরাবর বিএনপির দখলেই ছিল। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জোরপূর্বক বিনা ভোটে এই আসনটি দীর্ঘ ১৬ বছর তাদের নিয়ন্ত্রণে রেখেছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ডাক্তার ইয়াসির আরশাদ রাজনকে মনোনয়ন দিলে জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে এই আসনটি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে উপহার দিতে পারবেন ইনশাল্লাহ।

Post a Comment

0 Comments