Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ দুজন গ্রেপ্তার ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে চার রাউন্ড

গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৫ আগস্ট) রাত দেড়টার দিকে পৌর শহরের দক্ষিণ নারিচা বকুলের মোড়গামী পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- পৌর শহরের ভূতেরগাড়ি এলাকার মো. আকরাম হোসেনের ছেলে মো. শাহান (২৩) ও একই এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (২১)। এ সময় তাদের কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. আফজাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে শহরে নানা রকম সন্ত্রাসী কার্যকলাপসহ হামলা, ভাঙচুর, মারপিট, অন্যের জমি, পুকুর দখল, চাঁদাবাজি, আটক করে মুক্তিপণ আদায়, বিচারের নামে অর্থ আদায় ও অস্ত্র প্রদর্শন করে জনগণকে ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. আফজাল হোসেন জানান, ঘটনার সময় রাতে পুলিশের একটি দল ওই এলাকায় জরুরি ভাবে দায়িত্ব পালন করছিল। এই সময় আটকরা মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল।

Post a Comment

0 Comments