Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের পাকশী আমতলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ৪ জুন পাকশী ইউনিয়ন বিএনপি'র সভাপতি আলম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মেম্বারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক আজমল হোসেন সুজন । আরও উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা জাহিদুল ইসলাম পাতা, পাকশী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহিন হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহীন শেখ, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা রেজা, বিএনপি নেতা কালাম, তুলু, বাবলু, হান্নান, রানা মাস্টার, জিন্না, লাভলু, যুবদল নেতা শ্যামল ও সুজনসহ অনেকে।
পাকশী ইউনিয়ন বিএনপি ও জিয়া সৈনিক ক্লাবের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সহ- সমাজসেবা বিষয়ক সম্পাদক রাজন আলী ও ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল আজাদ অনল ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর ও চাঁদাবাজদের পাকশি আমতলায় কোন স্থান হবে না , সেই সাথে ঈশ্বরদী আটঘরিয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা,পাবনা জেলা বিএনপির আহবায়ক ,৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক হাবিবুর রহমান হাবিবের হাতকে আরও শক্তিশালী করার জন্য বিএনপি'র সকলকে দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে একসাথে রাজনীতি করার আহ্বান জানান । তারা আরও বলেন,এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা আমাদের দলের মধ্যে ভাঙ্গন ধরানোর চেষ্টা করছে, সেদিকে সকলের সজাগ থাকারও আহবান জানান নেতৃবৃন্দ ।

Post a Comment

0 Comments