Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ঈশ্বরদী ( পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার ১০ জুন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মজিবুর রহমান সাবেক এমপি কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির জামায়াত ইসলামী বাংলাদেশ।
ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডক্টর অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ নায়েবে আমির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন, পাবনা জেলা জামায়াতের সিনিয়র আমির আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ জেলা সেক্রেটারী আব্দুল গাফফার খান, সহ সেক্রেটারি এস এম সোহেল, আটঘরিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা জামায়াতের সাবেক আমির গোলাম রাব্বানী, পৌর আমির মাওলানা গোলাম আযম, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মনজুরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়া, পাবনা জেলা শিবিরের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান, সাবেক সভাপতি ইসরাইল হোসেন শান্ত, লক্ষীকুন্ডা জামায়াতের সভাপতি ইসমাইল হোসেন রনি, মুলাডুলির আমির প্রভাষক সাহিনুল আলম, পাকশীর আমির মাসুদ রানা মাসুম উপজেলা ছাত্রশিবিরের পশ্চিম সভাপতি সজিব হাসান।
বক্তারা বলেন, আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আজ আমরা সৌভাগ্যবসত একত্রিত হতে পেরেছি। কিন্তু কিছুদিন আগেও আমরা ছোট পরিসরে ঈদ পুনর্মিলনী করতে গিয়ে মামলা খেতে হয়েছে। আর কোন স্বৈরাচারকে বাংলার মসনদে দেখতে চাই না। ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে শুভ সূচনার সৃষ্টি করেছি। মানুষের দ্বারপ্রান্তে গিয়ে আমাদের আহ্বান পৌঁছে দিতে হবে। তাদের কাছ থেকে আমাদের দাঁড়িপাল্লায় ভোট নিতে হবে। এদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে।
বক্তারা আরও বলেন আবু তালেব মন্ডলকে জিতাতে হলে লাঠির প্রয়োজন। আমাদের সকলের বাড়িতে লাঠি আছে। এখন সেই লাঠিতে তেল দিতে হবে। তেল দেয়া লাঠি নিয়ে সকলকে ভোটকেন্দ্রে হাজির হতে হবে। আগামী বাংলাদেশ হবে কোরআনের, আগামী সংসদ হবে কোরআনের, ইনসাফের। বাংলাদেশ জামায়াতে ইসলামীই পারে এদেশের জনগণের নিরাপত্তা দিতে। সব দল দেখা শেষ জামায়াতে ইসলামের বাংলাদেশ।

Post a Comment

0 Comments