Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী ইঞ্জিনিয়ার কৌশিক তানভীর পিয়াসের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের এবং ভাবমূর্তি নষ্ট করে মিথ্যা ভিত্তিহীন ও অবান্তর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ মে) বিকালে উপজেলার পাকশীর রুপপুরে ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন ছাত্রদল নেতা মোঃ ইসমাইল হোসেন মোহন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, সাবেক ছাত্রনেতা নয়ন রহমান চঞ্চল, রাজন আলী, তানভীর রহমান তুষার, পাবনা জেলা সেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য নূরুন নবী, উপজেলা ছাত্রদলের নেতা ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান ইমন, ইব্রাহিম হোসেন, মোস্তাফিজুর রহমান প্রান্ত, নিরব ও অনি প্রমূখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসমাইল হোসেন মোহন বলেন, ঈশ্বরদীর চিহ্নিত মাদক ব্যবসায়ি ও পুলিশের তালিকাভুক্ত সোর্স জনি সরদারের স্ত্রী লিপি খাতুন কর্তৃক সংবাদ সম্মেলনে ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করে সংবাদ প্রচার এবং উপজেলা উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী ইঞ্জিনিয়ার কৌশিক তানভীর পিয়াসের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হওয়ায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করে বলা হয়, দুর্বৃত্ত কর্তৃত আহত মাদক ব্যবসায়ি জনি সরদার ও তার পরিবার ফ্যাসিবাদ সরকারের মদদপুষ্ট ও সুবিধাভোগী। তারা দির্ঘদিন ধরে এলাকায় আওয়ামীলীগের নাম ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এছাড়াও জনি ঈশ্বরদী থানা পুলিশের তালিকাভুক্ত সোর্স। জনি মাদক ব্যবসার আড়ালে নানা ধরনের অনৈতিক কাজে লিপ্ত ছিলেন। এ কারণে তার একাধিক শত্রু তৈরি হয়েছে। তার ফলশ্রুতিতে কে বা কাহারা তাকে পিটিয়ে আহত করেছে তাহা ইঞ্জিনিয়ার কৌশিক তানভীর পিয়াস অবগত নয়।
লিখিত বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় পিয়াস ছাত্রদলের সক্রিয় কর্মী হওয়ায় মাদক ব্যবসায়ি জনি সরদার পুলিশ দিয়ে তাকে বারং বার হয়রানী করেছে। জনশ্রুতি আছে যে মাদক ব্যবসায়ি জনি সরদারে পিতা হুজুর সরদার একজন ভূয়া মুক্তিযোদ্ধা। তিনি বিগত ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিশেষ ক্ষমতাবলে নিজের নামটি মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করেছে। তারা আরও বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের তাবেদারদের এখনও দাপটে আচরণ ফ্যাসিবাদকে পূর্নপ্রতিষ্ঠার লক্ষণ। এটা দমন করা আইন-শৃঙ্খলা রক্ষঅকারী বাহিনীর পবিত্র দায়িত্ব। আমরা মাদক সম্রাট জনি সরদার ও তার পরিবার কর্তৃক ইঞ্জিনিয়ার কৌশিক তানভীর পিয়াস এর বিরুদ্ধে দায়েরকৃত মামলার সঠিক তদন্তের দাবি করছি।

Post a Comment

0 Comments