Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

উত্তর-দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস ট্রেন চাটমোহর লেভেলক্রসিং অতিক্রম করার সময় শেষের বগি লাইনচ্যুত হয়েছে। এতে রেললাইন ফেটে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৫টা ৩৭ মিনিটে চাটমোহর রেলস্টেশন সংলগ্ন লেভেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ সাময়িক বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রেনের লাইনচ্যুত বগিটি সৌভাগ্যক্রমে লাইনের উঠে পড়লেও লাইন ফেটে গেছে। বগির চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত বগি রেখে পদ্মা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

Post a Comment

0 Comments