Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদী হার্ডিঞ্জ ব্রিজের নীচে পড়ে নারীর প্রাণহানি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ চিত্রা এক্সপ্রেস ট্রেন হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করার সময় ট্রেন থেকে নীচে পড়ে অজ্ঞাতনামা এক মধ্যবয়সী নারীর প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে হার্ডিঞ্জ ব্রিজের পাকশী প্রান্তে এ ঘটনা ঘটে। ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ-পুলিশ নীচে পড়ে নারীর মৃত্যুর এঘটনা নিশ্চিত করেছে।
হার্ডিঞ্জ ব্রিজের নীচের দোকানদারদের সাথে কথা বলে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস দুপুরের দিকে হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করে ঈশ্বরদী যাওয়ার পথে ওই নারী নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ওই নারীর পড়নের কাপড় দেখে ভিখারি মনে হয়েছে বলে তারা জানিয়েছে।
লক্ষীকুন্ডা নৌ-পুলিশের ওসি এমরান মাহমুদ তুহিন জানান, লোকমূখে শুনেছি ওই নারী অপ্রকৃতিস্থ এবং বোতল কুড়িয়ে এই এলাকাতেই ঘুরে বেড়াত। এখন পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। সে লুকিয়ে হয়ত হার্ডিঞ্জ ব্রিজে উঠে পড়ে। এসময় চিত্রা এক্সপ্রেসের সাথে ধাক্কা খেয়ে নীচে পড়ে মারা যায়। ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনা ঠিক নয় বলে তার ধারণা। তিনি জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments