Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈদ উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ে ব্যবসায়িদের সাথে মতবিনিময়, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতা সাধারণের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা ও আইন-শৃংঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(১৭ মার্চ) বিকালে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির মিলনায়তনে এ মতবিনিয়ম সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাশ। সহ-সভাপতি আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহাদত হোসেন খান, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম, আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আফজাল হোসেন, ঈশ্বরদী ট্রাফিক ইন্সেপেক্টর মোঃ আল মাহমুদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক আমিনুর রহমান স্বপন, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, নির্বাহী সদস্য মোঃ আসাদুজ্জামান আশা, মোঃ আবু সাঈদ লিটন, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ সাইফ হাসান সেলিম, মোঃ রবিউল আওয়াল সজিব, মোঃ মাসুদ পারভেজ কল্লোল, মোঃ শাহ্ নেওয়াজ তারেক পল। সহযোগী সদস্য সেলিম আহমেদ, মোঃ ওহিদুজ্জামান মিন্টু, আকরাম রায়হান বাবু, রাজেশ কুমার সরাফ, মোঃ জাকির হোসেনসহ ঈশ্বরদী বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীকবৃন্দ।

Post a Comment

0 Comments