Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা চুরি হওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন—নাটোর বড়াইগ্রামের পূর্ণ কলস উত্তরপাড়ার ইদ্রিস মোল্লার ছেলে মো. রিদয় মোল্লা (২৩), একই জেলার সিংড়া উপজেলার মাহমুদপুর এলাকার সামজাদ ফকিরের ছেলে মো. আরমান ফকির (৩৮) ও পাবনার বাহাদুরপুর এলাকার আব্দুস সালামের ছেলে মো. রাজিব হোসেন (৩১)।এর আগে সোমবার রাতে দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার মোটরসাইকেলগুলোর মধ্যে একটি ১০০ সিসি বাজাজ ডিসকোভার, একটি ১২৫ সিসি বাজাজ ডিসকোভার, একটি ১৩৫ সিসি বাজাজ ডিসকোভার ও একটি আরটিআর রয়েছে। ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, গত ৯ মার্চ উপজেলার সলিমপুরের জগনাথপুর গ্রামের শান্টু আলী খানের দোকানের কর্মচারী বাপ্পি হোসেন মুলাডুলির ফরিদপুর জামে মসজিদে মোটরসাইকেল নিয়ে তারাবারি নামাজ আদায় করতে যান। সেখান থেকে দোকানের মালিক শান্টু আলী খানের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এই ঘটনা একটি চুরি মামলা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহযোগীতায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তারা সবাই আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।
গ্রেপ্তারদের পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Post a Comment

0 Comments