Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীর ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদাবাজি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবির কুমার দাশের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যবসায়িদের কাছ থেকে টাকা চেয়ে চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ইউএনও নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈশ্বরদী শহরের বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়িদের কাছ থেকে আমার মোবাইল নম্বর ক্লোন করে টাকা চাইলে তারা যখন আমাকে ফোন করে নিশ্চিত হতে চেয়েছেন তখন ব্যাপারটা ধরা পড়ে। আমার কাছে বেশ কয়েকজন ফোন করে এ বিষয়ে অভিযোগও করেছেন। এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন ইউএনও সুবীর কুমার দাশ। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ এ ঘটনার সত্যতা স্বীকার বলেন, বিষয়টি নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

Post a Comment

0 Comments