Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী পাবনা প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলার শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে শহরের আলহাজ্ব মোড়স্থ উপজেলা জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, পাবনা জেলা আমীর ও দলটির মনোনিত ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডক্টর অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিক এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, উপজেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা তৈয়ব আলী মন্ডল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মাহফুজুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Post a Comment

0 Comments