Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে থানা ভবন ৪ ঘন্টা ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা।।ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি ইব্রাহিম রহমানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ঈশ্বরদী থানা ভবন ৪ ঘন্টা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঈশ্বরদী শাখার নেতারা। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঈশ্বরদী থানা ভবনের মূল ফটকের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
বিক্ষোভ কর্মসূচী চলাকালে রাস্তার উভয় পার্শ্বে হাজার হাজার বিভিন্ন যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দূর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ। সে সময় দায়িত্বরত পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যদের চরম অসহায় দেখা যায়। কর্মসূচী চলাকালে বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে ওসি’র প্রত্যাহার দাবি করেন। পরবর্তীতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ও সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌছে হামলাকারীদের গ্রেফতারে ৭ দিনের সময় বেঁধে দিলে কর্মসূচী প্রত্যাহার করা হয়।
বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তানজিদুর রহমান দিহান, মাহিন মেহরাব, মেহের হোসেন শাওন, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিটু, সদস্য সচিব ইমরান হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের আহবায়ক মাহমুদুল ইসলাম শাওন সদস্য সচিব নাজমুল হাসান রিসাদসহ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক প্রতিনিধি। বিক্ষোভ কর্মসূচীতে আগামী ৭ দিনের মধ্যে মামলার আসামিদের গ্রেফতার সহ তাদের অন্য সকল মামলা থানায় নথিভুক্ত এবং আসামীদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি রাতে ঈশ্বরদী সরকারি কলেজ এর সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও শহরের ফেরদৌস কলোনী এলাকার মৃত আব্দুস সালাম ডালুর ছেলে ইব্রাহিম রহমান এর উপর গুপ্ত হামলা চালিয়ে গুরুতর আহত করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই দিন রাতেই নিষিদ্ধ সংগঠন পৌর ছাত্রলীগের ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও মশুড়িয়া পাড়া এলাকার জাহিদুলের ছেলে শাকিল হোসেন (২১) ও একই এলাকার মতিন এর ছেলে রিফাত (২২) সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে ইব্রাহিম। এ ঘটনায় পরদিন সাব্বির হোসেন নামে একজনকে আটক করে পুলিশ। মামলার অন্য আসামীদের গ্রেফতারের দাবিতে এই কর্মসূচী পালন করা হয়।

Post a Comment

0 Comments