ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি।। ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের আখতারুল ইসলাম মেম্বারের ছেলে মানিকনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সালমান হোসেন রাজ অপহরণ হয়। গত ৩০ জানুয়ারি বাড়ি থেকে এশার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হয় রাজ। বাড়ি থেকে মাত্র ৫০ মিটার দূরে যাওয়ার পর সিএনজি নিয়ে কয়েকজন ব্যক্তি এসে তার গতি রোধ করে মুখে রুমাল চেপে ধরে। মুখে রুমাল ধরার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেন রাজ।
রাজকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারেনা। নামাজ শেষ হওয়ার পর অনেক সময় অতিবাহিত হয়ে গেলেও রাজ বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। রাজ নিখোঁজ এমন কথা মাইকে ঘোষণা দেওয়ার পর অপহরণকারীরা তার হাত পায়ের বাঁধন খুলে দেয়।

রাজ জানান, এশার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে যাচ্ছিলাম। একটি সিএনজিতে কয়েকজন লোক এসে গতিরোধ করে মুখে রুমাল চেপে ধরে। এরপর আমি আর কিছু বলতে পারব না। যখন জ্ঞান ফিরে আসে তখন দেখতে পাযই হাত-পা বাঁধা অবস্থায় লিচু বাগানের মধ্যে রাখা হয়েছে। অপহরণকারীরা ব্যাপক ভাবে মারধর করে। মাইকে ঘোষণা শোনার পর অপহরণকারীরা আমার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে একটু দূরত্বে দাঁড়িয়েছিল। এই সুযোগে কৌশলে সেখান থেকে আমি পালিয়ে আসি।
0 Comments