Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ফ্যাসিস্ট সরকার ছাত্রদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে শতভাগ পাশের নামে শিক্ষা ব্যবস্থাকে করেছে ধ্বংস----- -হাবিবুর রহমান হাবিব

ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সনের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ৯০'র স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের মহানায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশ ত্যাগকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ছাত্রদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে শতভাগ পাসের নামে শিক্ষা ব্যবস্থাকে করেছে ধ্বংস। শিক্ষকদের দিয়ে ভোট কারচুপি করিয়ে যেমন শিক্ষকদের মর্যাদা ক্ষুন্ন করেছে তেমন‌ই শতভাগ পাশের হার দেখাতে গিয়ে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। বুধবার বার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যেমন তরুন প্রজন্মকে গড়ে তুলতে হবে, সেই সাথে মাদক থেকে যুবসমাজকে দুরে থাকতে হবে।
প্রতিষ্ঠানের সভাপতি মোছাঃ ললিতা গুলশান মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা পাবনা মোঃ রুস্তম আলী হেলালী, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মোঃ আলমগীর কবির ও একাডেমিক সুপারভাইজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ঈশ্বরদী মোঃ আরিফুল ইসলাম ।
সকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দিনব্যাপী খেলাধুলা, মনোজ্ঞ ডিসপ্লে সহ শতাধিক ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অবিভাবক ও সূধিজন উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments