Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে কৃষক কামার উপজাতি ও পুলিশ সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি। ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামে জোয়াদ্দার মৎস্য খামারে কৃষক কামার উপজাতি ও পুলিশ সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি পিপিএম(বার) পিএইচডি মোহাম্মদ শাহজাহান।
বাংলাদেশ কৃষক সমিতি ঈশ্বরদী শাখার আহবায়ক আলহাজ্ব শাহজাহান আলী পেঁপে বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার রাজশাহী রেঞ্জ বেলাল হোসেন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ, জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কূল ময়েজ, কৃষক আলহাজ্ব তহুরুল ইসলাম মানিক ও জোয়াদ্দার মৎস্য খামারের স্বত্বাধিকারী আবু তালেব জোয়ারদার। অনুষ্ঠানে উপস্থাপনা করেন জাতীয় কৃষক আবদুল জলিল কিতাব মন্ডল। শতাধিক আদিবাসি নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বক্তারা বলেন, কৃষকের সাথে আজ পর্যন্ত পুলিশ কখনো এভাবে প্রোগ্রাম করেনি। আজকে কৃষক কামার উপজাতি ও পুলিশ সমন্বয়ে মতবিনিময় সভা হওয়ায় আমরা আনন্দিত এবং গর্বিত। কৃষকের দৌড় গোড়াতে পুলিশ এসে হাজির হয়েছে। একটি গরু লালন পালন করতে কৃষকের অনেক অর্থ খরচ হয়। ঈশ্বরদীতে প্রায় দিন বিভিন্ন গ্রামে কৃষকের গরু চুরি হতো। বর্তমান ওসি ঈশ্বরদী থানায় যোগদানের পর এখন আর গরু চুরি হয়না। প্রধান অতিথি বলেন, কৃষক এবং পুলিশ সব সময়ই ভাই ভাই হয়ে একে অপরের সাথে মিলেমিশে কাজ করে থাকি। এদেশের প্রতিটি গ্রাম পুলিশের পক্ষে পাহাড়া দেয়া সম্ভব নয়। এর পরেও আমরা আমাদের লোকবল দিয়ে আপনাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। আপনারা বলেছেন বর্তমান ওসি ঈশ্বরদী থানায় যোগদানের পর এখন আর গরু চুরি হয়না এটা আমাদের পুলিশ বাহিনীর স্বার্থকতা বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, কৃষকেরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে ফসল ফলিয়ে থাকে। কিন্তু বর্তমানে বাজারে সবজির কোন মূল্য নেই। পানির চেয়েও কম দরে হাট-বাজারে বিক্রি হচ্ছে সবজি। কৃষকের জীবনমান উন্নয়নে কৃষকের উৎপাদিত পণ্যের মূল্য বাড়াতে হবে। কৃষকেরা সবজি উৎপাদন করে বলেই অল্পদামে ক্রেতারা কিনতে পারছেন। আধুনিক পদ্ধতিতে সবজি আবাদ করলে আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে সবজি রপ্তানী সম্ভব।

Post a Comment

0 Comments