ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুরে ইটভাটায় প্রশাসনের অভিযানে তিনভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ঈশ্বরদী শাহাদাত হোসেন খান।
লক্ষীকুন্ডার দাদাপুরে অভিযান পরিচালনাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ ধারায় আব্দুর রাজ্জাকের এস এম বি ব্রিকস, রফিকুল ইসলামের বিএমবি ব্রিকস ও মাসুদুল করিম মাসুদের এমএসবি ব্রিকস এই তিন প্রতিষ্ঠানকে নগদ ২,০০,০০০/= টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং তা ডিসিআর এর মাধ্যমে আদায় করে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর-পাবনা, ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ঈশ্বরদী থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
0 Comments