Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ, সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী গতকাল বুধবার ২২ জানুয়ারি সকাল ১২টায় জেলা পরিষদ ডাকবাংলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়োজিত এবং উপজেলা প্রশাসন ঈশ্বরদী, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিএসআরআই)'র যৌথ বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম জেলা প্রশাসক পাবনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব প্রশান্ত কুমার দাস উপসচিব বিজ্ঞান প্রযুক্তি ও মন্ত্রণালয়। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপনকারী মোঃ লুৎফুর রহমান সিনিয়র সাইন্টিফিক অফিসার, বিএসআইআর ও কিরণ শিকদার বৈজ্ঞানিক কর্মকর্তা বিএসআরআই তিনি সয়াবিন নিয়ে আলোচনা করেন। দশটি স্টল প্রদর্শনীতে অংশ নেয়।
এছাড়া আরও বক্তব্য দেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান টিপু ও সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুর রহমান খান ও উপজেলা কৃষি কর্মকর্তা মিতা রানী সরকার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম। বক্তারা বলেন, সব প্রযুক্তিকে লাগসই প্রযুক্তি বলবোনা। স্থানীয় ভাবে উদ্ভাবিত প্রযুক্তিকে লাগসই প্রযুক্তি বলা হয়। বিজ্ঞান সম্মত পদ্ধতিতে বৃষ্টির পানি সংরক্ষণ করে আমরা ব্যবহার করতে পারি। দেশের অনেক জায়গা আছে যেখানে পানি সংকট, সেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করে পারিবারি কাজে ব্যবহার করা সম্ভব। সয়াবিন থেকে সয়ামিল্ক উৎপাদন করা যায়। এক কেজি সয়াবিন থেকে দশ কেজি দুধ তৈরি করা যায়। কৃষির উৎপাদিত পন্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা পাচ্ছে কৃষক। খরচ কম এবং মান সম্মত পণ্য উৎপাদন করাই হচ্ছে লাগসই প্রাযুক্তি। বিদেশি প্রযুক্তিতে খরচ অনেক বেশি হয়। দেশী প্রযুক্তিতে খরচ তুলনামূলক অনেক কম হয় এবং সহজে হাতের নাগালে পাওয়া যায়। দেশের স্বার্থে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠান শেষে অতিথিরা স্টল পরিদর্শন করেন।

Post a Comment

0 Comments