Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

লালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। নাটোরের লালপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ৩ কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শ্রী শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), শ্রী রতনের ছেলে স্বপন (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)। তারা তিন বন্ধু।
লালপুর ওয়ালীয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাস ও স্থানিয়রা জানান, তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেল করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। সেসময় একটা ট্রাক উপজেলার ওয়ালিয়া থেকে গ্রামীন সড়ক হয়ে কদিমচিলান যাচ্ছিল। এসময় সেকচিলান এলাকায় আমিরুলের আমবাগানের সামনে পাকা রাস্তায় ট্রাকের সঙ্গে মুখোমুখি মোটরসাইকেলের সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান নিহত হন। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়। একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে।

Post a Comment

0 Comments