ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে বন্ধু একাদশ নাইট ফুটবল টুর্ণামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ভেলুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনে টুর্ণামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হয়। ভেলুপাড়াস্থ হিরোশিমা ক্রীড়া ও সামাজিক সংঘ এটির আয়োজন করে। খেলার শুরুতে মনোমুগ্ধকর আঁতজবাজি করা হয়। প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টটির ফাইনাল খেলার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

হিরোশিমা ক্রীড়া সংঘের সভাপতি আলহাজ্ব এহসানুল কবির শিমুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব ট্রেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাউসুস সামাদ মাসুম, ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ও মাহবুবুর রহমান দুলাল মন্ডল।
অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন হিরোশিমা ক্রীড়া সংঘের সেক্রেটারি ডা. আনোয়ারুল ইসলাম, সদস্য রুহুল, সাফিন, মুসা, রাসেক, ইমরান, বিশাল, রাব্বি, আল আমিন, সিফাত, সোহান, সিয়াম, পবন, তামিম, হৃদয়, সজীব সহ অনেকেই।
টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। তারা হলেন- বাঁশেরবাদা টিনেজার ফুটবল একাডেমি, সেবা মটরস স্পোর্টস, ইস্তা দিশারী সংঘ, আড়পাড়া যুব সংঘ, সোনার বাংলা স্পোর্টিং ক্লাব পাবনা, ধানসিঁড়ি ফুটবল একাডেমি, J.R ফ্রেন্ডস সার্কেল ক্লাব, ইন্জিনিয়ার জনি ফুটবল ক্লাব, নিপা রানিং একাদশ রাজশাহী, রূপপুর ফুটবল একাডেমি, সকাল সন্ধা নারিচা, টিম ৪২০ (ফোর টু এন্টি), R.S.T স্পোর্টস একাদশ, সুগারক্যান স্পোর্টিং ক্লাব, টাইগার একাদশ লোকোশেড, সাদিপুর F.C ক্লাব।
ফাইনাল খেলায় সকাল সন্ধ্যা নারিচা একাদশ রাজশাহী ও রুপপুর ফুটবল একাডেমি অংশ নেন। এতে ট্রাইব্রেকারে সকাল সন্ধ্যা নারিচা ২-১ গোলে জয়ী হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আরআরপি ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মো. শরিফুল ইসলাম। সহযোগী রেফারি ছিলেন কবির হোসেন জনি, মোস্তাফিজুর রহমান রাসেল, সাফায়েত হোসেন রাহাত, রুহুল আমিন ও জোবায়ের মাহমুদ সোহান।
0 Comments