ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। আগামী শনিবার (৭ ডিসেম্বর) ঈশ্বরদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। বাংলাদেশ, মিশর, ইরান, পাকিস্তান, মরক্কো এর ৫টি দেশের ক্বারী ও শাইখ এতে অংশ নেবেন। ঈশ্বরদীর সচেতন ব্যবসায়ী সমাজ এটির আয়োজন করছেন। নারী-পুরুষ মিলিয়ে ৩০ হাজারের অধিক দর্শক যাতে অনুষ্ঠানটি উপভোগ করতে পারে সেই অনুযায়ী স্ট্রেজ ও প্যান্ডেল তৈরির কাজ চলছে।
ঈশ্বরদী পৌর এলাকার নারিচা গোরস্থান সংলগ্ন মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সম্মেলন স্থলের প্রস্তুতি সরেজমিন দেখতে যান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
এসময় তাকে অভ্যার্থনা জানান, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও ঈশ্বরদীস্থ শাওন চা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব আব্দুস সালাম।
জামায়াত নেতা অধ্যাপক আবু তালেব মন্ডল এসময় সম্মেলনের স্টেজ, প্যান্ডেলসহ পুরো এলাকা ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি ঈশ্বরদীতে আন্তর্জাতিক এ সম্মেলনের সার্বিক সফলতা কামনা করেন।
অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, পৌর ৬ নং ওয়ার্ড সভাপতি ইয়াছির আরাফাত সুজন, ইবনে সিনা ফার্মার এরিয়া ম্যানেজার আজাদ হোসেন, সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য শিক্ষক ফজলুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
0 Comments