Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে পৃথক অভিযানে ইয়াবা এবং গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ৪ ডিসেম্বর সন্ধ্যা পৌঁনে ৭ ঘটিকায় উপজেলার মাজদিয়া মাদ্রাসা এলাকার চর ধাপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রেজাউল করিম (৪০) কে এবং রাত পৌঁনে ১১ টায় শহরের বট তলাস্থল সাংস্কৃতিক নিকেতনের পিছনে রেল লাইনের পাশে গাজাঁসহ মুরাদ (২৮) নামে আরেক মাদক কারবারীকে গ্রেফতার করা হয় ।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া স্কুল পাড়া এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে মো: রেজাউল করিম (৪০) এবং নাটোর জেলার লালপুর থানাধীন অর্জুনপুর এলাকার নান্নু প্রামানিক এর ছেলে মো: মুরাদ (২৮)। গ্রেপ্তারের বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো: শহীদুল ইসলাম শহীদ।
ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, ঈশ্বরদী থানার এসআই (নিঃ) মো. আতাউল এবং এএসআই আব্দুল বারী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঈশ্বরদী থানাধীন মাজদিয়া মাদ্রাসা এলাকার চর ধাপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে অবৈধ মাদক দ্রব্য ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা সহ রেজাউল করিম কে গ্রেফতার করেন। অপর একটি অভিযানে এসআই (নিঃ) শরিফুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় জেলার ঈশ্বরদী পৌর এলাকার বট তলাস্থল সাংস্কৃতিক নিকেতনের পিছনে রেল লাইনের পাশে অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাজাঁসহ মুরাদকে গ্রেফতার করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ঈশ্বরদী থানায় ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১০(ক)/৪১ এবং সারনীর ১৯(ক) রুজু করা হয়েছে।

Post a Comment

0 Comments