ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে ৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার মুলাডুলি ইউনিয়নের মৃত খলিল ফকিরের ছেলে মুন্নাফ হোসেন ওরফে মুন্না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি গ্রেফতারকৃত মুন্নাফ হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপজেলার মুলাডুলি রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে মুন্নাফ হোসেনের নিকট থেকে ৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ী মুন্নাফ হোসেনকে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গ্রেফতারকৃত মুন্নাফ হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য হেরোইন. ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক বহন ও মাদক বিক্রয়ের অভিযোগে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
0 Comments