ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। দেশি-বিদেশি সুস্বাদ বাহারি খাবারের সমাহার নিয়ে পাবনার ঈশ্বরদীতে যাত্রা শুরু করলো রুপপুর রুফটপ রেস্টুরেন্ট। আজ রবিবার (১ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়নগর শিনুলতলায় খায়রুল ইন্টারন্যাশনাল হোটেলের পঞ্চমতলায় জমকলো আয়োজনের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন এ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।
খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে ও দৈনিক কালবেলার ঈশ্বরদী প্রতিনিধি আমিরুল ইসলাম রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের আহবায়ক সুমার খাঁন, যুগ্ম আহবায়ক ববি সরদার, খায়রুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির (সিও) মুনেম তাজওয়ার অহিন।
এসময় সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান মুকুল, ঈশ্বরদী পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক শরিফুজ্জামান সহ আমন্ত্রিত দেশি বিদেশি অতিথি, ব্যবসায়ী, সাংবাদিক, ব্লগার ও সূধিজন উপস্থিত ছিলেন।

খাইরুল ইসলাম বলেন, মাত্র ৩০০০ টাকা দিয়ে ব্যবসা পরিচালনা করে আজ খাইরুল গ্রুপের মালিক হয়েছি। ধৈর্য ধরে নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করলে আল্লাহ তাআলা এক সময় গন্তব্যে পৌঁছে দেয়। তার প্রমাণ আমি নিজেই। ভালো কাজের সাথে আমি সব সময় আছি। আল্লাহ যদি কাউকে উপরে তুলতে চায় পা ধরে কেউ নিচে নামাতে পারে না। কতিপয় ব্যক্তি আমার বিরুদ্ধে মাঝেমধ্যে মিথ্যে সংবাদ প্রকাশ করেন। আমি তাদের কাছে তো বলতে চাই, আমার কাছে ব্যাংক যে টাকা পাবে তা আমি এক বছরের মধ্যে শোধ করে দিতে পারি। আমি দেউলিয়া নই। নতুন নতুন প্রতিষ্ঠান গড়তে পছন্দ করি। আমার প্রতিষ্ঠানে কোন রকমের ভেজাল কিছু পাবেন না। আজ যে রেস্টুরেন্ট উদ্বোধন হলো এখানেও তরতাজা সামগ্রী দিয়ে খাবার তৈরি করা হবে। মনোরম পরিবেশে আনন্দের সাথে খাবার উপভোগ করতে পারবেন। খাবারের মান অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা। সপ্তাহে সাতদিন দুপুর থেকে রাত ৯ টা পর্যন্ত দেশি বিদেশী নাগরিকদের রুচি সম্মত খাবার পরিবেশন করবে আমার এই রেস্তোরাঁ।
0 Comments