ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদী উপজেলা মিলানায়তনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দোয়া ও স্মরণ সভা আজ বৃহস্পতিবার ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহাদত হোসেন, ঈশ্বরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, ঈশ্বরদী উপজেলা জামাতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ( একাংশের আহবায়ক) জিয়াউল হক সন্টু সরদার, ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটার সাইদুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের পরিচালনায় এ সভায় ভয়াল ুদিন গুলির স্মৃতি চারণ করেন পাবনা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইসরাইল হোসেন শান্ত, ঈশ্বরদীর সমন্বয়ক প্রাপ্তি, আসিফুল ইসলাম জারিফ, তানজিরুল ইসলাম দিহান, সিয়াম, আহত সাংবাদিক হাজ্জাতুল্লাহ হীরা ও আলিফ হাসান।
0 Comments