ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করেন, উপজেলা প্রশাসন।
ঈশ্বরদী উপজেলা চত্বর থেকে বর্ণিল আয়োজনে বৈশাখের একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসন শোভাযাত্রার আয়োজন করেন। এরপর উপজেলা মিলনায়তনে চলে পান্তার আয়োজন। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, সুশীল সমাজের সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার রায়, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) জহুরুল ইসলাম, আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন ও উপজেলা প্রকল্প কর্মকর্তা শিহাব উদ্দিন।
0 Comments