ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে
অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ( ইজিপিপি) প্রকল্পের আওতায় দাশুড়িয়া ইউনিয়নের চন্দ্রাবতী চ্যানেল শ্যামপুর হাজামপাড়া আব্দুল মান্নানের পুকুরের নিকট হতে সাটুরিয়া বাজার পর্যন্ত খাল পুন:খনন প্রকল্পের আজ বুধবার (২৯ এপ্রিল) শুভ উদ্বোধন হয়েছে। খাল খনন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদী পৌরসভার সচিব মো. জহুরুল ইসলাম ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শিহাব উদ্দিন। খাল খননের বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঈশ্বরদী পাবনা। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশে প্রথম খাল খনন করেছিলেন বিএনপির চেয়ারম্যান, বাংলার রাখাল রাজা ও সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি এদেশের মাটি ও মানুষের খুব কাছাকাছি যেতে পেরেছিলেন। কৃষকদের কথা মাথায় নিয়ে ফসল উৎপাদনের
জন্য নিজে হাতে মাটি কেটে জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করেন। খাল খননের কারণে মাছের আবাদ করা যায়। খালের পানি নিয়ে কৃষকেরা চাষাবাদ করেন। কৃষি উৎপাদনে কৃষকেরা সহযোগিতা পেয়ে থাকেন। আজকে খাল খনন হলে এই অঞ্চলের মানুষ সুবিধা ভোগ করবে। প্রতিবছর খাল খনন করা সম্ভব নয়। খালের আশপাশের মানুষদের সচেতন হতে হবে। পলিথিন থেকে শুরু করে নোংরা আবর্জনা খালে ফেলানো যাবে না।

বক্তার আরো বলেন, এদেশে দীর্ঘ ১৭ বছর ভোট বিহীন ফ্যাসিস্ট সরকার অধিষ্ঠিত ছিল। এই ১৭ বছরে দেশের কোন অঞ্চলে তারা খাল খনন করেননি। খাল খনন না করার কারণে অনেক অঞ্চলে মাটি ভরাট হয়ে খাল বিলীন হয়ে গেছে। এছাড়া অনেক এলাকায় খাল দখল করে অনেকেই চাষাবাদ করছেন। বিএনপি সরকারের ইশতেহারে খাল খননের কথা উল্লেখ ছিল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর এদেশের বিভিন্ন খাল খননের কর্মসূচি হাতে নিয়েছেন। দেশের প্রতিটি অঞ্চলের খাল খনন করা হবে। এরই ধারাবাহিকতায় আজ
ঈশ্বরদীতে খাল খননের কাজের উদ্বোধন করা হলো।
0 Comments