Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদী পৌরসভায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনার ঈশ্বরদী পৌরসভায় ডেঙ্গু মশার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পৌরসভার উদ্যোগে মশার উৎপত্তিস্থলে মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে করে এডিস মশার লার্ভা নষ্ট ও মশক নিধন জোরদার করণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আজ রোববার ৯ নভেম্বর শহরের ফকিরের বটলায় পৌর প্রশাসক মোঃ মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধান অতিথি বলেন, ঈশ্বরদী পৌর এলাকায় ডেঙ্গু মশার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় অনেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছেন।
এমন তথ্য পাওয়ার পর এখন থেকে প্রতিদিন মশার লার্ভা নষ্ট ও উড়ন্ত মশা নিধনে পুরো শহরে মশক নিধন ওষুধ ছিটানো হবে। একই সাথে পৌরসভার প্রত্যেক এলাকায় সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত করা হবে। ঈশ্বরদী শহরের ফকিরের বটতলা থেকে আজ মশক নিধনের উদ্বোধন করা হলো। এই ধারাবাহিকতা অবিরাম চলতেই থাকবে। তিনি আরো বলেন, অনেকেই পৌরসভার ডাস্টবিন বা নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা না ফেলে এখানে সেখানে ছড়িয়ে সিটিয়ে ফেলে রাখেন। এখান থেকেও ডেঙ্গু মশার উৎপত্তি হতে পারে। আপনারা জানেন, ডাবের খোসা, পুরাতন টায়ার, ফুলের টব, অব্যাবহিত প্লাস্টিকের ঢোপ, কৌটায় বেশ কয়েকদিন পানি জমে থাকলে সেখান থেকে ডেঙ্গু মশার উৎপত্তি হয়। ডেঙ্গুর প্রকোপ থেকে পরিত্রাণ পেতে হলে পৌরবাসীকে নিয়ম-কানুন মেনে চলতে হবে। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোঃ জহিরুল ইসলাম, দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, দৈনিক ইনকিলাবের ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা সেলিম আহমেদ, পৌরসভার কঞ্জারভেন্সি ইন্সপেক্টর মোঃ আলীউজ্জামান রুহেল ও পৌর স্টাফ আমানুল্লাহ বুরুসহ স্থানীয় এলাকাবাসী।

Post a Comment

0 Comments