Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে ইউএনও'র অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ঈশ্বরদীবাসী

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নবাগত (ইউএনও) মো: ও মনিরুজ্জামানের অপসারণের দাবিতে ঈশ্বরদীতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঈশ্বরদী জংশন স্টেশন পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে ঈশ্বরদীর বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক নারী পুরুষ অংশ নেয়।
ঈশ্বরদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান এর বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা, নাগরিকদের সাথে দুর্ব্যবহার, ফ্যাসিস্ট আওয়ামীলীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র, গণঅভ্যুত্থানকারীদের অপদস্ত ও হেনস্থার অভিযোগ আনেন আয়োজকরা।
ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর ও ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জনির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও এ টি এন্টারপ্রাইজ এর স্বতাধিকারী মেহেদী হাসান, ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা প্রমুখ।
বক্তারা ইউ এনও মনিরুজ্জামানের বিভিন্ন কাজ কর্মে তীব্র সমালোচনা করেন, এ সময় তারা সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে এই ইউএনও কে ঈশ্বরদী থেকে অপসারণ করতে হবে। আমাদের রক্তের দাগ শুকাতে না শুকাতে তিনি আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। এটা মানা যায় না মেনে নেয়া হবে না।
মেসার্স এ টি এন্টারপ্রাইজ এর স্বতাধিকারী মেহেদী হাসান বলেন, পদ্মা নদীর চরাঞ্চলে আওয়ামী সন্ত্রাসীদের প্রশিক্ষণ হয় এটা বার বার বলা হলেও প্রশাসন কর্নপাত করছেন না। তিনি অভিযোগ করে বলেন, আমাদের ইজারাকৃত এলাকা থেকে চরের ওই সব সন্ত্রাসীরা টাকা তুলে নিচ্ছে অথচ সরকার থেকে আমার ইজারা নেওয়া জায়গায় আমরা গেলে সন্ত্রাসীরা আমাদের উদ্দেশ্যে গুলি চালায়। পদ্মাপারের মানুষের টিন সেট বাড়ি বন্ধুকের গুলির আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে। এ সব বিষয়ে ইউএনও এর কাছে গেলে তাদের আড়াল করতে শাক দিয়ে মাছ ঢাকার কৌশল করেন। আমরা অতি দ্রুত সরকারের কাছে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী ইউএনও'র অপসারণ দাবি করছি।

Post a Comment

0 Comments