Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার ৫ অক্টোবর সকালে ঈশ্বরদী পৌর এলাকার বেনারসি পল্লীর পাশে একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ।
নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম সিরাজ (৫০), তিনি ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মদপুর প্রামাণিক পাড়ার মৃত কেটি আহমেদের ছেলে। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরত্ব থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশ থেকে ব্যাগ ভর্তি কাচা কলা এবং পায়ের স্যান্ডেল পাওয়া গেছে। সিরাজুল ইসলাম সিরাজের বোন রাশেদা বেগম জানান, তার ভাই রাত ১০টায় বাড়িতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। এরপর থেকে কিছু জানিনা, সকালে বাড়ির পাশে ধান ক্ষেতে তার লাশ পড়ে আছে বলে খবর পাই। ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তিনি নিদিষ্ট কোন পেশা করতেন না, ভবঘুরে ধরনের ছিলেন। তার স্ত্রী ১২ বছর পূর্বে মারা যান, ১৫ বছর বয়সী প্রতিবন্ধী একটি ছেলে রয়েছে। কিভাবে তিনি ওই স্থানে গেলেন এবং কি কারণে মারা গেছেন সেটি স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Post a Comment

0 Comments