ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউট (বিএসআরআই) বিজ্ঞানী সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বি বার্ষিক সম্মেলনে ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটিয় সভাপতি নির্বাচিত হয়েছেন বিএসআরআইএর শারীরতত্ত্ব ও চিনি রসায়ন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শামসুল আরেফীন। মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গবেষনা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মুনির হোসেন।


সহ-সভাপতি হলেন কৃষিতত্ত্ব ও ফার্মিং সিস্টেম বিভাগের প্রধান ড. একেএম রাশেদুল ইসলাম, যুগ্ম মহাসচিব হয়েছেন প্রশিক্ষন ও প্রযুক্তি হস্তান্তর বিভাগের প্রধান ড. মো. শরিফুল ইসলাম, প্রচার ও যোগাযোগে সম্পাদক মো. রবিউল ইসলাম, সেমিনার ও প্রকাশনা সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম, সপ্তর সম্পাদক নাজনীন সুলতানা ও কোষাধ্যক্ষ ড. মো. নুর আলম। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন প্রশাসন বিভাগের প্রধান ড. মো. নুরে আলম সিদ্দিকী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. কে এম রেজাউল করিম, গামার বিভাগের প্রধান ড. হাসান মোহাম্মদ তারিক, আরএসআরএস ঠাকুরগাঁও-এর প্রধান ড. মো. সোহরাব হোসেন এবং আরএসআরএস গাজীপুরের প্রধান ড. নীলুফার ইসলাম। উক্ত কমিটি দুই বছরের জন্য তাদের দায়িত্ব পালন করবেন।
0 Comments