ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার সবুজ মিয়া (৩৫) নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ২রা অক্টোবর সকাল আনুমানিক ৭ টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার অরনকোলা ,হারুখালির মাঠ সংলগ্ন ঈশ্বরদী,পাবনা (পাবনা-লালপুর হাইওয়ে রোডে) দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষ ঘটে। নিহত ট্রাক ড্রাইভার সবুজ মিঁয়া বড়মাটিয়া দেবোনিয়া পাবনার খোকন প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে অরন খোলা বটতলা এলাকায় মহাসড়কে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ ঘটে। ফায়ার সার্ভিসে ফোন দিলে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি এবং কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। দুটি ট্রাকে দুইজন ড্রাইভার ও দুজন হেলপার ছিল। ট্রাক দুটির কেবিন চ্যাপ্টা হয়ে যাওয়ায় গাড়ি থেকে কেউ বের হতে পারেনি। ফায়ার সার্ভিসের লোকেরা তাদের চারজনকে দুটি ট্রাক থেকে বের করেন। তিনজনকে আহত অবস্থায় এবং সবুজ মিয়া নামে একজনকে মৃত উদ্ধার করেন। আহত তিনজনকে সঙ্গে সঙ্গে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য নিয়ে যান।
ঈশ্বরদী ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বাপ্পী বলেন, সংবাদ পেয়ে আমরা অরনখোলা বটতলা হারুখালী নামক ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে উভয় ট্রাকে ০১ জন মৃত ও ৩ জন আহত রোগী আটকে ছিল। তাদের উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয় এবং আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী সদর হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। নিহত ব্যাক্তিকে বডিব্যাগ এ করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আহত তিনজন হলো বাবু মিয়া (৩০), নাজমুল হক (৩০) ও আশরাফুল (৩৫)।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁচেছে। নিহত ট্রাক ডাইভার সবুজ মিয়া (৩৫) এর লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments