Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে ক্ষুদ্র ব্যবসার বিকল্প নেই: ------আবু তালেব মন্ডল

ঈশ্বরদী পাবনা উপজেলা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী পৌর শাখার উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য চা স্টলের সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার ইসলামপুর (ভুতেরগাড়ি) মোড়ে এ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ও রুয়া'র নির্বাহী সদস্য, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
তিনি বলেন, “অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে ক্ষুদ্র ব্যবসার বিকল্প নেই। সমাজের নিম্নআয়ের মানুষকে আত্মনির্ভরশীল করার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ব্যবসা প্রাথমিকভাবে ছোট মনে হলেও এগুলোই পরিবার ও সমাজের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে। আমরা চাই, বেকার যুবকরা কর্মসংস্থান সৃষ্টি করে সম্মানের সঙ্গে জীবনযাপন করুক।”
ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আইন ও মানবসম্পদ বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাহফুজুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আল আমিনসহ বিভিন্ন দায়িত্বশীল নেতা ও শতাধিক কর্মী। উল্লেখ্য, বিতরণ অনুষ্ঠানে প্রতি চা দোকানীকে ২৪টি কাপ, ১২টি পিরিচ, ২টি ট্রে এবং ২টি করে কেটলী প্রদান করা হয়। ইতিপূর্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫টি চা স্টলের দোকানীকে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলার জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান

Post a Comment

0 Comments