ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: ঈশ্বরদী পৌর এলাকায় ৯টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পৌর এলাকার মন্দির গুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
মন্দির গুলো পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি উপস্থিত হিন্দু ভক্তবৃন্দ সাথে মতবিনিময় করেন এবং খোঁজ খবর নেন ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি। আজ শুক্রবার সকালে মন্দিরে গিয়ে রক্তবিন্দুদের বলেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে (ঈশ্বরদী- পাবনা) ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী,পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জননেতা জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় পৌর সভার ৯টি পূজা মন্দির এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এ সময় তিনি প্রত্যেকটি মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী ভক্ত বিন্দদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে বলেন, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ধর্ম যার যার উৎসব সবার। এদেশ ধর্ম নিরপেক্ষ। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকলের দেশে আমরা বাস করি। আপনাদের শারদীয় দুর্গাপূজায় বিশেষ নিরাপত্তার জন্য মন্ডপে মন্ডপে নিরাপত্তা দিবে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা।
তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেতা যুবকদের অহংকার জননেতা জাকারিয়া পিন্টুর নির্দেশে মন্দিরগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। আপনারা যেন শান্তিপূর্ণভাবে নির্ভয়ে পূজা-অর্চনা করতে পারেন সেজন্য বিএনপি নেতাকর্মীরা মন্ডপে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী বারোয়ারী মৌবাড়ী দুর্গা মন্দির ও ঠাকুরবাড়ী সত্য নারায়ণ বিগ্রহ মন্দির কমিটির সাধারন সম্পাদক রাজেশ কুমার সরাফ, উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক দেব দুলাল রায়, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, ওহিদুজ্জামান মিন্টু, ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন নিফা, বিএনপি নেতা শফিউল আলম মুকুল, মোঃ সোহেল হোসেন, যুবদল নেতা বেলাল হোসেন,কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
0 Comments