ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতাঃ পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের (এসএসসি তে এ+ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের) সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাবনা জেলা শাখা। শনিবার (৩০ আগষ্ট ) ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড়স্থ দারুসসালাম ট্রাষ্ট ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি, বর্তমানে নির্বাচিত সিনেট, রোয়া সদস্য ও পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।

ইসলামী ছাত্র শিবির পাবনা জেলা সভাপতি মুন্নাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া।
পাবনা জেলা শিবির সেক্রেটারি রাকিবুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ক্যারিয়ার বাংলাদেশ এর প্রেসিডেন্ট গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু দারদা, সাবেক জেলা সভাপতি ও জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা আমীর অধ্যাপক ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, সাবেক জেলা সভাপতি ও ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্র নেতা সাইদুল ইসলাম, ঈশ্বরদী মহিলা কলেজের শিক্ষক রিপন আলী, ঈশ্বরদী উপজেলা (পশ্চিম) সভাপতি সজিবুর রহমান,পুর্ব সভাপতি ইসতিয়াক আহমেদ।,সাবেক জেলা সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ।

এ ছাড়া কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি এস এম স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী মুস্তাকিম, দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন শোভা।
অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, শিবির প্রকাশনা, কলম, চাবির রিং, বই ও সনদপত্র বিতরণ করা হয় । অনুভুতি প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থীরা আবেগে আপ্লুত হয়েছে অনেকে। ইসলামি ছাত্র শিবিরের এই ধরনের সৃজনশীল ও উদ্ধুদ্ধকরন কর্মসুচিতে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
0 Comments