Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতাঃ বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ঈশ্বরদীতে উদযাপন করা হয়েছে। বৃক্ষরোপণ, শোভাযাত্রা, শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে আলোচনা করে সংগঠনটি। বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেলে ঈশ্বরদী রেলগেটস্থ দলীয় কার্যালয় থেকে নানা রংয়ের ফেস্টুন, ব্যানার নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন মোটরস্ট্যান্ডে পথসভায় মিলিত হয়।
ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মামুনুর রশিদ নান্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহামুদুর রহমান ফুল জুয়েলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ফাঁসির রায় থেকে সদ্য কারামুক্ত জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জননেতা জাকারিয়া পিন্টু।
প্রধান অতিথি বলেন, ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীদের অন্ধকার কারাগারে আটকে রেখেছিল। বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের নেতাকর্মীরা যোগ দিয়ে আন্দোলনকে বেগবান করেছিল। গোটা দেশটাকে একটি কারাগারে পরিণত করেছিল। আজকে দেশ স্বাধীন হয়েছে, আমরা হয়েছি মুক্ত। আগামী নির্বাচনে ঈশ্বরদী-আটঘরিয়া আসন ফিরিয়ে আনতে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে। আমরা জেলখানায় নিদারুন কষ্ট করেছি। মানবতর জীবন যাপন করেছি।
তিনি বলেন, রাজনৈতিক সহকর্মীরা দীর্ঘ ১৬ বছর তাদের বাড়িতে থাকতে পারেননি। পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় অনেকে আহত হয়েছে। আক্রমণের শিকার হয়ে কেউ কেউ মারা গিয়েছে। সকল দ্বিধাদন্ড ও মনের কষ্ট ভুলে দলকে এগিয়ে নিতে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে। আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে তিনি নানা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এনসিপির ষড়যন্ত্র আর ছাড় দেয়া হবেনা বলে মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, গুপ্ত বাহিনী সারাদেশে ষড়যন্ত্রের জাল তৈরি করছে। তারা তারেক রহমানসহ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তারাই অদৃশ্য শক্তিকে নিয়ে ফায়দা লুটতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের এসব অপকর্ম রুখে দেয়া হবে বলে হুশিয়ারি জানিয়ে জনগণকে বোকা বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবেনা বলে জানান। পথসভায় আরোও বক্তব্য রাখেন, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়ামিন খান ও সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর জিতু। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা আহসান হাবীব, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, পৌর ষুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, আক্তার হোসেন নিফা ও মাহামুদ হাসান সোনামনি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সেলিম আহমেদ ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা ০১৭১১-১০৮৭৯০

Post a Comment

0 Comments