Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে ভেঙ্গে ফেলা আওয়ামী লীগ কার্যালয়ে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের টাওয়ার।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীতে ভেঙে ফেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়ের জায়গায় এবার নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার। পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, রেলের ওই জমিতে অবৈধ ভাবে দির্ঘদিন ধরে উপজেলা ও পৌর আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কার্যালয় পরিচালনা করে আসছিল। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার আন্দোলনের মুখে দুটি কার্যালয় ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে ওই কার্যালয়ের অবশিষ্ট অংশও বুলডোজার চালিয়ে পুরোপুরি ধ্বংস করা হয়।
বুধবার ( ৩০ জুলাই ) সকালে সরেজমিনে দেখা যায়, ভাঙা কার্যালয়ে লোহার রড দিয়ে চোং বানাচ্ছেন। পাইলিং করার লোহার মেশিন নিয়ে শ্রমিকরা কাজ করছেন। জানা গেছে, টাওয়ার নির্মাণের কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরাধনা এন্টারপ্রাইজ।
এ বিষয়ে রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, রেলওয়ের প্রকৌশলী-২ কার্যালয়ের নির্দেশে ওই স্থানে রূপপুর প্রকল্পের আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ হচ্ছে। রেলওয়ের অনুমতি নিয়েই কাজটি শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, শুধুমাত্র এই একটি টাওয়ার নয় ঈশ্বরদী ও পাকশীতে আরও চারটি জায়গায় এবং কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশন এলাকায় একটিসহ মোট ৬টি আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হবে।

Post a Comment

0 Comments