ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদী বিমানবন্দর সড়কে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বিমানবন্দর সড়কের শাহাবুদ্দিনের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান লালপুর থানার ওসি মো. মমিনুজ্জামান। নিহত শফি তালুকদার (৩৫) ফরিদপুরের ছোরহাব তালুকদারের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মমিনুজ্জামান বলেন, শফি তালুকদার একটি পিকআপে করে লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক পিকআপকে ধাক্কা দেয়। এ সময় শফি তালুকদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
ওসি মমিনুজ্জামান বলেন, নিহতের মরদেহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন আছে।
0 Comments