Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন পাবনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পাবনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জাকারিয়া পিন্টু অবিলম্বে মিথ্যা সংবাদ প্রত্যাহার এবং প্রকৃত সংবাদ প্রকাশের আটিমেটাম প্রদান করেন।
জাকারিয়া পিন্টু কতিপয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ধারাবাহিকভাবে মিথ্যাচার করে সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, ঈশ্বরদীর সাঁড়া ইসলামপাড়া বালুঘাটে নাটোরের শহিদুল মোল্লা ও কাকনের লোকজনের হামলা ভাংচুর, লুটপাটসহ অস্ত্রের মহড়ার ভিডিও ফুটেজ ব্যবহার করে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এসব সংবাদ প্রকাশ করেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে স্ব স্ব মিডিয়াগুলো নিজ উদ্যোগে এসব মিথ্যা সংবাদ প্রত্যাহার এবং সংশোধনী প্রকাশ না করলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিএনপি নেতা পিন্টু আরও বলেন, পদ্মানদীর লালপুর এলাকার দিয়ার বাহাদুরপুর ও সাঁড়া বালুঘাটের সঙ্গে আমার কোন ব্যবসা নেই। বালুর ব্যবসার সাথে আমার কোন সম্পর্ক নেই। পদ্মানদীর ঈশ্বরদী সীমানায় বালু উত্তোলনের জন্য উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনির অনুমোদন রয়েছে। সাঁড়া বালুঘাটের তড়িয়া মহলের বৈধ ইজারদার মেহেদী হাসানসহ তার পার্টনাররা। গত ৫ জুন শহিদুল ও কাকন সশস্ত্র লোকজন নিয়ে সাঁড়ার ইসলামপাড়া বালুঘাটে হামলা চালিয়ে ভাংচুর, গুলিবর্ষণ ও লুটপাট করে। তাদের এই হামলার ঘটনাটি সাঁড়াঘাটে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। তাদের হামলার এসব ঘটনা একাধিক মিডিয়ায় প্রকৃত ও সত্য সংবাদ প্রকাশ করেছে। শহিদুল মোল্লা ষড়যন্ত্রমূলক সেই ভিডিও ফুটেজ ব্যবহার করে কতিপয় গণমাধ্যমকর্মীকে দিয়ে তাদের মিডিয়ায় সশস্ত্র লোকগুলোকে আমার এবং আমি নিজে জড়িত বলে মিথ্যাচার করে প্রচার করেছে।
জাকারিয়া পিন্টু দাবী করেন, আগামী সংসদ নির্বাচনে আমি ঈশ্বরদী-আটঘরিয়া আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি। একারণে আমার নিজদল বিএনপি’র স্থানীয় কিছু ব্যক্তি আমাকে হেয়-প্রতিপন্ন করতে আওয়ামী লীগের কাকন ও শহিদুলের সাথে আঁতাত করে লালপুর থানায় আমার নামে একটি চাঁদাবাজি মামলাও দায়ের করিয়েছে। মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে পিন্টু বলেন, যেসব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে সেগুলো স্ব-উদ্যোগে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারসহ সংশোধনী প্রচার ও প্রকাশ করতে হবে।
লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল ওমর খান সুমার, যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, শামসুজ্জোহা পিপপু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাঁরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায় সুলতান আলী টনি বিশ্বাস, ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশিদ নান্টু, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, যুবনেতা মোস্তফা নুর আলম শ্যামল, ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি,পৌর বিএনপির নেতা আবু সাঈদ লিটন, খন্দকার তৌফিক আলম সোহেলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী।

Post a Comment

0 Comments