Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

মিথ্যে অপবাদ দিয়ে বাহবা পাওয়া যায় কিন্তু বেশিদিন টিকে থাকা যায় না সাহাপুরে কর্মী সমাবেশে------- হাবিবুর রহমান হাবিব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশ আজ শনিবার ২১ জুন বিকেলে মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ৯০'র স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের মহানায়ক ও পাবনা জেলা বিএনপির সফল আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলজার হোসেন সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারন সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা কৃষকদলের আহবায়ক পাঞ্জুর রহমান সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা চামেলি খাতুন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রবিউল ইসলাম,
বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক বিপুল হোসেন বুদু মন্ডল, উপজেলা ছাত্রদল নেতা হাসিবুর রহমান ইমন, ইসমাইল হোসেন মোহন, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি তহিদুল ইসলাম তুহিন, সাবেক ছাত্রদল নেতা বরকত আলী, সিজান সরদার, যুবনেতা মেহেদি হাসান নিশান, সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহাবুল ইসলাম, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি ও লিপন মেম্বার।
বক্তারা বলেন, মিথ্যে অপবাদ দিয়ে বাহবা পাওয়া যায় কিন্তু বেশিদিন টিকে থাকা যায় না। দিল্লী নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ। ফ্যাসিষ্ট সরকার দিনের ভোট রাতে করে নিয়েছে। বিএনপি বাঁচলে দেশ বাঁচবে এ কথা সকলকে মন রাখতে হবে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রাজা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে এদেশ কখনো স্বাধীন হতোনা। ফ্যাসিষ্ট সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে জিয়া পরিবারের বিশোদগার নিয়ে ব্যস্ত থাকতেন। তিনি শেখ মজিবকে মিথ্যার ফুল ঝুড়ি দিয়ে জাতীর কাছে তুলে ধরতেন।
বক্তারা আরও বলেন, এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে বিদেশ থেকে যে রেমিটেন্স আমাদের দেশে আসে সেটার ও ব্যবস্থা করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান এদেশের মেহনতি মানুষের পক্ষে সব সময় ছিলেন। তার উত্তরসূরী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামীলীগ ক্ষমতায় এসে দেশ ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। এদেশের মাটি ও মানুষের সাথে বেইমানি করার কারণে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে। চিন্তা বিহিন নিদ্রা যাপন করবে। আমাদের নিজেদের মধ্যে ঐক্যের কোন বিকল্প নেই। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে আমরা সকলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ রেখে তাকে জিতিয়ে বেগম খালেদা জিয়াকে এই সিটটি উপহার দিতে চাই।

Post a Comment

0 Comments