ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদী শহরের স্টেশন রোডে স্মার্টফোনে ঈদের সেরা অফার নিয়ে ঈশ্বরদীতে উদ্বোধন হয়ে গেলো ‘অনার’ এর নতুন ব্র্যান্ডশপ। জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে ঈশ্বরদীতে উদ্বোধন হলো অনার’র নতুন ব্র্যান্ডশপ।
ঈদ উপলক্ষে দুর্দান্ত অফার নিয়ে এল অনার। ঈদ-উল-আযহা অফারে ‘অনার’ স্মার্টফোন কিনে জিতে নিন ইলেকট্রিক স্কুটার, এসি, ফ্রিজ ও ক্যাশব্যাক সহ আকর্ষণীয় সব উপহার।
দুর্দান্ত এই অফারকে সামনে রেখে নাসিম টাওয়ার,স্টেশন রোড, ঈশ্বরদী,পাবনাতে নতুন ‘
অনার’র নতুন ব্র্যান্ডশপ ওপেন করা হয়েছে।
আজ সোমবার (২৬ শে মে, ২০২৫) বিকেলে নাসিম টাওয়ার, স্টেশন রোড, ঈশ্বরদী,পাবনাতে
অনার’এর নতুন ব্যান্ডশপ উদ্বোধন করেন দর্শকনন্দিত নাটক "ব্যাচেলর পয়েন্ট" এর জনপ্রিয় তারকা জুটি শিমুল শর্মা ও লামিয়া লাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন অনার বাংলাদেশ হেড অফ সেলস আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা।
ব্রান্ডশপ উদ্বোধন উপলক্ষ্যে অনার ফ্যানদের জন্য ছিলো অনারের এক্সেসরিস এর উপরে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিস্কাউন্ট। এছাড়া উপস্থিত ফ্যানদের জন্য ছিলো কুইজ ও আকর্ষনীয় গিফট। গিফট জিতে তারকাদের সাথে ছবি তোলার পাশাপাশি মজার আড্ডা ও গান।
ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে চমৎকার ঈদুল আযহা লটারি ক্যাম্পেইন নিয়ে এসেছে অনার বাংলাদেশ। এ ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা জিতে নিতে পারবেন আকর্ষণীয় সব পুরস্কার। অনার বাংলাদেশের এ ঈদ ক্যাম্পেইন চলবে ঈদুল আযহার দিন পর্যন্ত।
এ ক্যাম্পেইনের অধীনে, অনুমোদিত কোন অনার ব্র্যান্ড শপ থেকে অনার স্মার্টফোন বা ট্যাবলেট কিনে অংশগ্রহণ করা যাবে বিশেষ এ লটারি ক্যাম্পেইনে। ক্রেতাদের জীবনযাত্রাকে স্মার্ট ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে থাকছে ইলেকট্রিক স্কুটারসহ চমকপ্রদ সব উপহার। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে এয়ার কন্ডিশনার, অনার প্যাড এক্স৯ এলটিই, ডিপ ফ্রিজার, অনার ব্যাকপ্যাক, অনার এক্স৭ লাইট বাডস সহ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
অনার সামনের দিনগুলোতে আরও আকর্ষনীয় ক্যাম্পেইন ও ক্রেতাদের জন্য নতুন নতুন ডিভাইস আনার প্রত্যাশার মধ্য দিয়ে সমাপ্ত হয় অনুষ্ঠানটি।
0 Comments